মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নির্বাচনে জিততে কেউ সিল-ব্যালট-বোরকা বানাচ্ছে: আমীর খসরু

সংবাদের আলো ডেস্ক: নির্বাচনে জিততে একটি দল নানা ধরনের অনিয়ম ও কারচুপির আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কেউ সিল, ব্যালট ও বোরকা বানাচ্ছে। তারপরে ওই এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশের জন্য টেলিফোন নম্বর নিচ্ছে। এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে সাবধান হতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালদিঘী ময়দানে চট্টগ্রাম-৯ আসনে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, জনগণের আস্থা নিয়েই বিএনপির রাজনীতি। দলের সৃষ্টি হয়েছে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে। তারপরে পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র সহ, এটার জন্ম থেকে আজ অবধি মাথা তুলে দাঁড়িয়েছে গণতন্ত্রের জন্য, সেটা হচ্ছে বিএনপি। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আপোস করেনি। সুতরাং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের বাহক প্রশ্নবিদ্ধ কেউ করতে চাইলে আমাদেরকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, অনেকে তো নির্বাচন চায়নি। নির্বাচনের ওপর আস্থা নেই। অর্থাৎ জনগণের ওপর আস্থা না থাকলে যা হয়। এখন আবার নির্বাচনে গিয়ে অনেকে এই এই ধরনের কথাগুলো শুনতে পাচ্ছি, এগুলো তো ভালো লক্ষণ না। এতে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

কিন্তু বাংলাদেশের জনগণ খুবই সজাগ। তারা ১২ তারিখ আমি নিশ্চিত ভোটকেন্দ্রে যাবে, তাদের ভোট প্রয়োগ করবে। এই সমস্ত যে কারসাজি করার যে কথাগুলো উঠে আসছে, এদের জন্য কোনো জায়গা দেওয়া যাবে না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়