বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের বিদায় বেলায় এসেও বিশ্বের বিভিন্ন দেশের সাথে যেসব চুক্তি সই করছে, সেগুলো পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে না বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন।

এসব চুক্তি নির্বাচিত সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা বলেন। তার মতে, বর্তমান সরকার অনেক অনেক ইস্যু এগিয়ে দিচ্ছে, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সহজ হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এদিকে, বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা না পাওয়ার দায় নিজে নিতে রাজি নয় পররাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, ব্যক্তিগতভাবে আমারও না।

এই প্রসঙ্গে তিনি যোগ করেন, পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ আছে। আমরা তা নিজেদের দোষে ব্যবহার করতে পারছি না। ভিসা দেয় না, এর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন, তখন আপনার কাগজ কেন বিশ্বাস করবে? ভিসা বলুন, অ্যাডমিশন বলুন, সবকিছু কাগজের ভিত্তিতে নির্ধারিত হয়। কাগজ দেখে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের। যদি দেখা যায়, কোনো মহিলা কোনো দেশে মেইডের চাকরি করতে গেছেন, কিন্তু তার ভিসা হলো ফ্রন্ট অফিসার ম্যানেজার হিসেবে। চিন্তা করুন যে আমরা কী পরিমাণ ধাপ্পাবাজি করেছি। আমরা যতক্ষণ ঘর না গোছাবো, এই সমস্যার সমাধান হবে না। আরও দুঃসময়ও আসতে পারে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সাথে সম্পর্ক ‘মসৃণ ছিল না’ বলে স্বীকার করেন তিনি। তবে পরবর্তী সরকার ভারত-বাংলাদেশের সম্পর্ক ‘মসৃণ’ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়