সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়িতে ছাত্রদল নেতা লিটন মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্রদল নেতা লিটন মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা ছাত্রদল কমিটি।একই সঙ্গে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের যৌথ স্বাক্ষরিত জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিটন মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দ্বায়িত্ব পালন করে আসছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তাকে সাময়িক ভাবে বহিষ্কার করে জেলা ছাত্রদল। পরবর্তীতে লিটন মিয়ার আবেদনের প্রেক্ষিতে তার সাংগঠনিক আদর্শ, রাজনৈতিক কর্মকাণ্ড ও পূর্বের ভূমিকা পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া জানান, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও ফরিদুল কবির তালুকদার শামীম তালুকদারের আদর্শ বুকে ধারণ করে ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে ছাত্রদলের রাজনৈতিক সাথে যুক্ত হই।

দলের নির্দেশ মেনে সামনের দিনগুলোতে জনগণের সেবা করে যাবার ঘোষণা দেন তিনি। এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ জানান, ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়ার সাংগঠনিক কর্মকাণ্ড অনেক ভালো। আগামীদিনে তার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদল অতীতর যে কোনো সময়ের চেয়ে আরো বেগবান হবে আশা করি। তার এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়