বান্দরবান শহর থেকে ২টি পরিত্যক্ত টিয়ারশেল উদ্ধার করেছে পুলিশ।
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবন জেলা শহরের বাস স্টেশন এলাকা থেকে দু’টি পরিত্যক্ত টিয়ারশেল উদ্ধার করেছে পুলিশ। এগুলোর মধ্যে একটি সক্রিয়, অন্যটি নিষ্ক্রিয়।
আজ শনিবার দুপুরে পুলিশ খবর পেয়ে এ দু’টি টিয়ারশেল উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। এগুলো কিভাবে ওই এলাকায় এলো এগুলো পুলিশ তদন্ত করে দেখছে।
পুলিশ জানিয়েছে, এই টিয়ারশেলগুলো পুলিশ ব্যবহার করে থাকে। উদ্ধার করা টিয়ারশেলের মধ্যে একটিতে সেফটি পিন অক্ষত আছে, অন্যটিতে খোলা রয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, স্থানীয় সূত্রের খবর পেয়ে পুলিশের সদর সার্কেল অফিসার মান্না দে সেখানে অভিযান চালায়। নিরাপদে টিয়ারশেল দু’টি উদ্ধার করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।
বান্দরবানের পুলিশ সুপার মো: আবদুর রহমান জানান, টিয়ারশেলগুলো যদিও কোনো সমস্যা সৃষ্টি করবে না, তবে এগুলো সেখানে কিভাবে এলো পুলিশ তা তদন্ত করে দেখছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ৫ আগস্ট ২০২৪ সালে বান্দরবান পুলিশ লাইনে বিশৃঙ্খলা সৃষ্টির সময় এগুলো হয়তো সেখান থেকে হারানো গিয়েছিল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।