বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সংবাদের আলো ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ১৯ জানুয়ারি বেলা ১১টায় জিয়াউর রহমানের সমাধিসৌধে স্থায়ী কমিটির সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় দলের চেয়াম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

এছাড়াও, এদিন দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিভিন্ন জেলায় সুবিধা মতো সময়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২০ জানুয়ারি বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তাতে দেশের বিভিন্ন দলের নেতা ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়