সাতক্ষীরায় অস্ত্র-মাদকসহ ৩ জন আটক
সংবাদের আলো ডেস্ক: সাতক্ষীরায় অভিযুক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানায় সেনা ক্যাম্প।
আটকরা হলেন, ইয়াছিন আরাফাত (২৫), রাকিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২০)। তারা শহরের পলাশপোল ও কামালনগর এলাকার বাসিন্দা।
সেনা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক বিক্রির চার লাখ ১৫ হাজার টাকা, ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে দেশীয় অস্ত্র, লাঠিসোটা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও।
সেনা ক্যাম্প জানিয়েছে, ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে মাদক চোরাচালান ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আটক ব্যক্তিদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।