মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে ফের তিতাস গ্যাস লাইন লিকেজে আগুন, আত্বঙ্কে এলাকাবাসী

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এপেক্স ফার্মা কারখানার সামনে ফের তিতাস গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন জ¦লে উঠায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিভিন্ন মিডিয়ার নিউজ প্রকাশিত হওয়ার পড়েও মেরামতের উদ্যোগ নেয়নি তিতাস কতৃপক্ষ।

শুত্রুবার দুপুরে ওই গ্যাস লাইনে আগুন ধরে যায়। এলাকায় একই লাইনে গ্যাস লাইন লিকেজ হয়ে গত দুই সপ্তাহ ধরে আগুন মাঝে মাঝেই জ্বলে উঠে। খবর পেয়ে ফায়ার সাভিস এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।এদিকে দফায় দফায় আগুন জ্বলে উঠায় আত্বঙ্কে ওই পথে চলাচল বন্ধ করে দিয়েছে পথচারীরা।

ফায়ার সর্ভিস ও স্থানীয়রা জানায়, পৌরসভার পল্লীবিদ্যুত হোসাফ কারখানার সামনে থেকে এপেক্স র্ফামার গেইট পর্যন্ত এক কিলোমিটার এলাকা জুড়ে গ্যাস লাইন লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিতাস গ্যাস কতৃপক্ষের গাফিলতির কারনে ওই ঘটনায় আতংকে পথচারীরা।

মাঝে মাঝে আগুনের লেলিহান শিখা বার বার বেড়ে উঠলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও সড়কের পাশে পৌরসভার ময়লা পানির শোয়ারেস লাইনে গ্যাস লিকেজে দিন রাত আগুন জ্বলতে থাকে। এতে করে আশে পাশের বসতবাড়ি, দোকানপাটসহ আত্বঙ্কে রয়েছে পথচারীরা।

এদিকে বার বার তিতাস গ্যাস কতৃপক্ষের কাছে আবেদন করলেও মেরামতের কোন উদ্যোগ নেয়নি কতৃপক্ষ।স্থানীয় বাসিন্দারা জানায়, সড়কের পাশে পৌরসভার একটি ময়লা পানিনিস্কাশনের ড্রেন ভিতর দিয়ে গ্যাসের মেইন লাইন। এর আগেও আগুন ধরেছে। গত দুই সপ্তাহ ধরে দুইবার আগুন লাগলো।

এখনো ভিতরে ২৪ ঘন্টাই আগুন জ্বলে। গ্যাসের লাইন মেরামতের জন্য তিতাস গ্যাসের লোকজনকে অনেক বার বলেছি তারা এখনোও মেরামত করেনি। আমরা ভয়ে দোকানপাট খুলতে পারছিনা। আজকে সকালেও আগুন বৃদ্ধি পায়। তিতাস গ্যাস চন্দ্রা জোনাল ম্যানেজার আমিনুর রহমান জানায়, তিতাস গ্যাসের বিতরন লাইনে সড়ক মেরামতের সময় পাইপ ক্ষতিগ্রস্ত হয়।

যার কারনে লাইনেরবিভিন্ন স্থ’ানে লিকেজ হয়েছে। আর প্রায় সময় আগুন ধরে যায়। ইতিমধ্যে ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ঠিকাদার নিয়োগ করে মেরামতের ব্যবস্থা করা হবে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনর্চাজ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানায়, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়