সাভারে বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং এ বিমান বাহিনী প্রধান
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫–২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে বাইপাইল ডিএনসিসি একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
কুচকাওয়াজ শেষে তিনি বিএনসিসি ক্যাডেট, কর্মকর্তা ও অতিথিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। সেই সাথে দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জাতীয় সংকটে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বিমান বাহিনীর প্রধান।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনসিসির সামরিক ও অসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।