বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শীতকালে সহমর্মিতা: নাগরপুরে অসহায়দের পাশে প্রশাসন

মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শীত মৌসুমে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে টাঙ্গাইলের নাগরপুরে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে, সম্প্রতি ২৭ ডিসেম্বর রাতে নাগরপুর থানা ব্রিজ ও আশ্রয় প্রকল্প কেন্দ্র সংলগ্ন এলাকায় শীতার্ত অসহায় ও ভাসমান মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল।

নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আইয়ুব আলী মির্জা, হিসাব সহকারী কাম-কম্পিউটার মোঃ শামীম হোসেন, নাগরপুর বাজার বণিক সমিতি ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল, বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক এবং কোষাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিন বলেন, “শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক উদ্যোগ। প্রকৃত উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। শীতকাল জুড়ে এ কার্যক্রম চলমান থাকবে।”

সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের তালিকা প্রণয়ন করে স্বচ্ছভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ভাসমান ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষদের মাঝেও শীতবস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়