খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নওগাঁয় দোয়া মাহফিল
নওগাঁ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নওগাঁয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় নওগাঁ পৌরসভার ৭নং ওয়ার্ডের মেরিগোল্ড স্কুল মাঠে মেরিগোল্ড এলাকাবাসীর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজসেবক ও ওই এলাকার সন্তান চিশতি রিগানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ সদর পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, মাসুদ হাসান তুহিন, নওগাঁ সদর উপজেলার ৩ নং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সারোয়ার হোসেন চঞ্চল,৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কালাম আজাদ সহ আরো অনেকে।
দোয়া শেষে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।