বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

উজ্জ্বল অধিকারী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আলী আলম।

বুধবার দুপুরের দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বেলকুচি উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা মাহবুব রশিদ শামীম । এসময় তার সঙ্গে ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়