কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গোডাউন থেকে মালামাল চুরি
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গোডাউন থেকে বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে কালিয়াকৈর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের গোডাউনে দূর্বৃত্তরা গোডাউনের পিছনের গ্রিল ভেঙে ভেতরে সংরক্ষিত মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি সকালে বিদ্যালয়ের কর্মচারীরা এসে গোডাউনের ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হলে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
চুরি হওয়া মালামালের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সংরক্ষিত গুরুত্বপূর্ণ সামগ্রী গোডাউনে ছিল।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দ্রুত চুরির ঘটনার সাথে জরিতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার বলেন, গোডাউনে ঢুকে মালামাল চুরি করা হয়েছে। বিষয়টি আমরা জানতে পেরেছি। এর বেশি কিছু বলতে পারছি না, আপনারা থানায় গিয়ে খোঁজ নিন।
এ বিষে কালিয়াকৈর থানার এস আই মজিবুর রহমান জানান, ওই স্কুলের শিক্ষার্থীদের সেলাই মেশিন সহ বিভিন্ন মালামাল গোডাউন থেকে চুরি হয়ে গেছে। তবে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।