কালিয়াকৈরে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকার মহল্লা আ’লীগের সভাপতি হাফিজুর খান হাবন(৫৫), মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাকিব খান(২৯), ও ফুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ কর্মী দুলাল মিয়া(৪৪) ও আরিফ সিকদার (৩৮)।
পুলিশ সূত্র জানায় ২৪শের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আ’লীগ সরকারের পতনের পর থেকেই তারা পলাতক ছিলো। পরে তাদেরকে পুলিশ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে ছাত্রহত্যার মামলায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা ও হত্যার মামলায় গ্রেফতার করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।