বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে পোষাক শ্রমিকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার 

পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় বুধবার সকালে তিনতলা ভবনের বন্ধ ফ্ল্যাট থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে খবর পেয়ে ফ্লাটের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত যুবক হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা গ্রামের বাবলু আকন্দের ছেলে ইয়াকুব আলী (২৫)। সে ডাইনকিনি এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকরি করতো।

পুলিশ সূত্র জানায় ওই যুবকের কয়েকদিন ধরে দরজা বন্ধ থাকায় আসে পাশের ভাড়াটিয়দের মধ্যে কৌতুহল সৃষ্টি হলে। পরে বিষয়টি জানতে দরজার সামনে গেলে ভিতর থেকে প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে সকালে সাড়ে নয়টার ঘটনাস্থল থেকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওই যুবকের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা প্রায় তিন আগে সে আতœহত্যা করতে পারে। শরীরের ৫৭ ভাগ অংশ পাঁচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুই তিনদিন আগে আতহত্যা করতে পারে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়