বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার ও সম্মননা প্রদান 

উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।‎‎বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন।‎

এ সময় প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীনের সভাপতিত্বে শিক্ষার্থী তান‌জিয়া সরদার ও সাব‌রিনা আমি‌নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, কুড়িগ্রাম টিআইবি ও সনাক’র সভাপতি সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অতিরিক্ত পরিচালক (অব) কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী ঢাকা, ও এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পরামর্শক উপ‌দেষ্টা আজাহার আলী মন্ডল, একা‌ডে‌মিক সুপারভাইজার নু‌রেই আলম সি‌দ্দ‌িকী প্রমুখ।‎‎

পরে এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত ১০৭ কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান এবং আমিন ফরিদা শামীম সোসাইটি (এএফএসএস) কর্তৃক শিক্ষা বৃত্তি তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেনীর ১২৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়