বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীবরদী থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোহাম্মদ নুরুল আলম

মো: শাকিল মিয়া,শ্রীবরদী (শেরপুর)প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ নুরুল আলম। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে শ্রীবরদী থানার ওসি হিসেবে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, শ্রীবরদী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক ও চোরাচালান রোধ এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি পুলিশ-জনতার মধ্যে সুসম্পর্ক গড়ে তুলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ শ্রীবরদী গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মহল নবাগত ওসির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁর দক্ষ নেতৃত্বে শ্রীবরদী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

উল্লেখ্য, মোহাম্মদ নুরুল আলম একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে এর আগে বিভিন্ন থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়