বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে ৪৮কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকায় রবিবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হলে সোমবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত যুবক হলো ঝিনাইদহ জেলার কালিগজ্ঞ উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত মহসিন মিয়ার ছেলে আব্দুর রশিদ(২৭)।

পুলিশ সূত্র জানায় রোববার রাতে সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হরতকীতলা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় গ্রেফতারকৃত যুবককে তল্লাসী করে তার সাথে থাকা ৪৮ কেজি গাজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানায় গাঁজাসহ যুবককে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়