ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে টাঙ্গাইলে ভূঞাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বর শহীদ বেদীতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান এর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা মৎস কর্মকর্তা রিমা আক্তার এর সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. চাঁদ মিয়া, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোকলেছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান সোহাগ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল রাজ্জাক, রিপোটার্স ইউনিটের সভাপতি মো. মিজানুর রহমান মিজান।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।