বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে কফিন মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বিএনপি নেতাকর্মীরা কাফনের কাপড় পড়ে মিছিলে অংশ নিয়ে কফিন বহন করে। সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল-৫ (সদর) আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করে। এ অবস্থায় মনোনয়ন ঘোষণা করা সঠিক হয়নি। সদরের জন্ম- এমন কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মী হতাশ।

আমরা দ্রুত মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি করছি। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়