ইনকিলাব মঞ্চের মূখ্যপাত্র হাদির উপর হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল
পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মূখ্যপাত্র ও ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জরিতদের দ্রুত গ্রেফতারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার পৃথক স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, এনসিপি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বিকালে উপজেলার সফিপুর বাজার এলাকায় জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মুহাম্মদ মনির বাবু প্রমুখ।
এসময় একটি বিক্ষোভ র্যালি সফিপুর বাজার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে ইবনে সিনার সামনে এসে শেষ হয়। এদিকে একই দাবিতে বিকালে উপজেলা এনসিপির আয়োজনে চন্দ্রা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও গাজীপুর-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী দেওয়ান মাহবুব আলম পনিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা যুগ্ন সমন্বয়কারী আলমগীর হোসেন, যুগ্ন সমন্বয়কারী সজিব হোসাইন জিকু, মাসুদ রানা, জেলা ছাত্র শক্তির সদস্য সচিব জাহিদুর রহমান জয় প্রমুখ।
অপরদিকে একই দাবিকে দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রান মুসুল্লি ও তৌহিদি জনতা। জনতার পক্ষে হাসান মিয়াজীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মাওলানা মঞ্জুরুল ইসলাম, শাহেদ মেরাজ, সিয়াম সরদার, ইমাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন ২৪ এর জুলাই আন্দোলনের মহানায়ক ও ইনকিলাব মঞ্জের মূখ্যপাত্র শরিফ ওসমান হাদির উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার প্রতিবাদ ও তিব্র নিন্দা জানাই। সেই সাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
উল্লেখ গত শুক্রবার প্রকাশ্যে ওসমান হাদিও মাথায় গুলি করে আহত করে দূর্বৃত্তরা। এর পরেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে সেখানে মাথায় অস্ত্রপ্রচার করা হয়। পরে তাকে এভারকেয়ার হাসপতালে লাইফ সার্পোটে রাখা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।