বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আনোয়ারায় র‍্যাবের চেকপোস্টে ইয়াবাসহ দুই নারী আটক

সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের সরকারহাট গরুর বাজার সংলগ্ন তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী সড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি দল উক্ত এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

চেকপোস্ট চলাকালে একটি ভাড়ায় চালিত নাম্বরবিহীন সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এতে থাকা দুই নারী পালানোর চেষ্টা করে। তবে র‍্যাব সদস্যরা দ্রুত তাদের আটক করতে সক্ষম হন

আটককৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার টেকনাইফফা পাহাড়া এলাকার মো. কাশেমের কন্যা ছবুরা খাতুন (৪৮) এবং একই উপজেলার বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সুকৌশলে লুকানো ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা বলে জানায় র‍্যাব।

গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হচ্ছে।’

র‍্যাব-৭ জানায়, মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়