সাটুরিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মানিকগঞ্জের সাটুরিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বরাইদ ইউনিয়ন বিএনপির ৪ ও ৫ নং ওয়ার্ডের আয়োজনে হামজা ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন। উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাকী, বরাইদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ , বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান উদ্দিন মল্লিক, দিঘলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম খোকা, আব্দুল বেপারী, কৃষক দলের নেতা বারিউল ইসলাম উজ্জ্বল, ছাত্রদল নেতা রাসেল হোসেন ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আশা-ভরসার নাম, গণতন্ত্রের অটল প্রতীক। তিনি জুলুম-নির্যাতন সহ্য করে দেশের মানুষের পাশে থেকেছেন। তাঁর জীবনের ইতিহাস বলে শেষ করা যাবে না। তিনি অসুস্থ হলেই দেশবাসী উদ্বিগ্ন হয়ে ওঠে—তিনি সুস্থ থাকলে রাজপথে সাহস ফিরে আসে, মানুষের মুখে হাসি ফোটে। খালেদা জিয়া মানে এক ইতিহাস, এক সংগ্রাম, এক বাংলাদেশ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আবেগঘন এই মোনাজাতে নেতাকর্মীরা অশ্রুসিক্ত হয়ে দেশের এই বরেণ্য নেত্রীর সুস্থতা কামনায় হাত তুলেন বিশেষ মোনাজাত করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।