বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে যুবককে হাতুড়ি পেটানোর ঘটনায় গ্রেফতার-১

পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিাকৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় গত বুধবার সকালে এক আহাদ আলী (২৫) যুবককে চোর সন্দেহে গাছের সাথে বেঁধে হাতুড়ি পেটানোর ঘটনায় অভিযুক্ত কুরবান আলী (৩২) নামে মোটর মেকানিককে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। পরে শুক্রবার সকালে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত যুবক হলো দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। সে উপজেলার টান কালিয়াকৈর এলাকার আলমগীর মাষ্টার বাড়িদে ভাড়া থেকে মোটর মেকানিকের কাজ করে।

পুলিশ সূত্র জানায় ওই যুবক রাজধানী পরিবহনের চালক ছিলো। গত বুধবার থেকে একটি হাতুড়ি পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে। বিভিন্ন জনমহলে সমালোচনার ঝড় ওঠে। পরে সেই ভিডিও ফুটেজ মাধ্যমে সনাক্ত করে কুরবান আলীকে টান কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ। এসময় কুরবান আলী হাতুড়ি দিয়ে পেটানোর কথা শিকার করে। তারভাষ্য মতে আহাদ একটি রাজধানী পরিবহনের চালক থাকায় গাড়িটি অরক্ষিত স্থানে র্পাক করে চলে যায়।

এর জের ধরেই ওই যুবককে কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় একটি তাল গাছের সাথে দিন দুপুরে বেধে চুরির অপবাধে তাকে হাতুড়ি দিয়ে বেদরক মারধোর করে। হাতুড়ি পেটানোর এমন একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে যুবকটিকে বলতে দেখা যায় সে চুরির সাথে জড়িত নয়। এবং কি তার পরিবারে স্ত্রী সন্তান আছে বলে না আঘাত করার জন্য আকুতি জানায়। এর পরেও ওই যুবককে হাতুড়ি দিয়ে পেটাতে দেখা যায় এক যুববকে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

এদিকে ওই ভ্ক্তুভোগী যুবকের উপস্থিতি না পাওয়ায় কালিয়াকৈর থানার এস আই হাবিবুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতারককৃত কুরবান আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানায় হাতুড়ি পেটানোর ঘটনায় আহত যুবকের নাম আহাদ আলী। তবে তার সন্ধান এখনো পাওয়া যায়নি। আপাতত গ্রেফতারকৃত যুবককে ফিফটি ফোর এ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই যুবক আসলে তার জবান বন্দিতে মামলা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়