নওগাঁয় জামাতের প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ শুরু
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ফেষ্টন, পোষ্টার খুলে ফেলে ছাত্র ও যুব সমাবেশ স্থগিত করলে নওগাঁয় সদর আসনে জামায়াত প্রার্থী এ্যাডঃ আসম সায়েম।
আজ শুক্রবার ১১:৩০ মিনিটে দয়ালের মোড়ে নির্বাচনী আচরন বিধির কারনে সকল ফেষ্টন, পোষ্টার, তোরন, ব্যানার ইত্যাদি প্রচার সামগ্রী খুলে ফেলার উদ্বোধন করেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডঃ আসম সায়েম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য গোলাম কিবরিয়া, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাডঃ আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলমসহ নেতৃবৃন্দ।
এছাড়াও শনিবার দুপুর ২টায় নওগাঁ নওজোয়ান মাঠে ছাত্র ও যুব সমাবেশ স্থগিত ঘোষনা করেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডঃ আসম সায়েম।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।