শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাঙ্গামাটিতে এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

সংবাদের আলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। রবিবার (৩০ নভেম্বর) রাত ৮ টায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি লিখেন‎, “আমি বিপিন জ্যোতি চাকমা, প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাঙামাটি পার্বত্য জেলা। ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে আজ ৩০নভেম্বর ২৫ ইং তারিখ হতে দলীয় সব কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো।’

তবে এ প্রসঙ্গে জানতে বিপিন জ্যোতি চাকমার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। বিপিন জ্যোতি চাকমার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা, সমালোচনা শুরু হয়। অনেকে শুভ কামনা জানালেও কেউ কেউ সমালোচনা করছেন এই নেতার।

নাম প্রকাশ না করার শর্তে এনসিপি জেলা সমন্বয়ক কমিটির এক নেতা বলেন, ‘আমিও বিষয়টি ফেসবুকে দেখেছি ,উনি পদত্যাগ পত্র পাঠাবেন কেন্দ্রীয় নেতাদের কাছে, সেটা গৃহিত হবে কী-না সেটা দেখার বিষয়।’

উল্লেখ্য, চলতি বছরের ৫ জুন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেনের স্বাক্ষরে রাঙামাটি জেলা এনসিপির ২৪ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়