শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এবার মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সংবাদের আলো ডেস্ক: এবার মানিকগঞ্জের মানড়া এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে গেছে। রবিবার দিবাগত গভীর রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সম্প্রতি সাতক্ষীরা, ফেনী, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দু’জন ব্যক্তি আগে থেকেই প্রস্তুত করে রাখা দুইটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এদিকে, জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়