শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাঁদপুরে কিশোর অপরাধ রোধে পুলিশের অভিযান

সংবাদের আলো ডেস্ক: চাঁদপুর সদর মডেল থানা ও ডিবি পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৫১ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রবিবার দিবাগত রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ জনকে আটক করে। তাদের মধ্যে ১৩ জনকে জুয়া আইনে আটক করা হয়েছে। এ ছাড়া, একজন সাজাপ্রাপ্ত আসামি এবং ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জনকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘কিশোর গ্যাং নির্মূলে চাঁদপুর জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়