শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাবনার চাটমোহরে ট্রাকের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় রাফি (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের জগন্নাথপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার আব্দুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাফি সকালে স্থানীয় একটি দোকান থেকে খাবার সামগ্রী কিনে রাস্তার ওপারে তার বড়মায়ের কাছে যাওয়ার সময় দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, ট্রাকটির অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ ওসি মনজুরুল আলম বলেন, ঘটনা শুনেছি তবে এ বিষয়ে শিশুর পরিবার কোন মামলা করবে না বলে জেনেছি। যদি তারা মামলা করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়