শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজানে প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের উদ্যােগে আরো একটি সড়কের ঢালাই কাজের উদ্বোধন

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিনের উদ্যােগে এবার রাউজানে ৫ কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার আরও একটি আরসিসি সড়ক ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কটি হলো নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজার থেকে কর্ণফূলী নদী পাড় পর্যন্ত। এলাকাবাসি সড়কটির নাম করণ করেছেন আলহাজ জসিম উদ্দিন সড়ক।

শুক্রবার ২৮ নভেম্বর সকালে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ কাজের উদ্বোধন করেন সমাজ ও জনকল্যাণ মূলক স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাতা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের মেঝ ভাই আলহাজ্ব মোহাম্মদ মোক্তার আহমদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ ইয়াছিন, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, প্রকৌশলী নুর আম্বিয়া, আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের ম্যানেজার মুহাম্মদ জাহেদ, ইউপি সদস্য মাসুদ পারভেজ, আব্দুর রশিদ। এতে দোয়া ও মোনাজাত করেন চৌধুরীহাট আলআমিন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন।

এই সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মান্নান চৌধুরী, নজরুল ইসলাম, ইন্জিনিয়ার শাহজাহান আলী, জানে আলম, নূরউদ্দিন রওশন, ডাঃ এয়াকুব আলী, ডাঃ শফিকুর রহমান, মুহাম্মদ ইলিয়াছ মাষ্টার, জহির উদ্দিন, আবদুল আজিজ, জাহেদুল ইসলাম, মোহাম্মদ শওকত, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ ইফতি প্রমুখ।উল্লেখ্য যে, প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিনের উদ্যােগে নোয়াপাড়া ইউনিয়নে আরও ৮ টি সড়ক পূর্ণনির্মাণ করার কাজ চলমান রয়েছে।

সড়কগুলো হলো নোয়াপাড়া ইউনিয়নের কাপ্তাই সড়কের ইউনুছ ফিলিং স্টেশন এলাকা থেকে কচুখাইন এলাকা, পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট, চৌধুরীহাট থেকে ঘাটকুল সড়ক, কাপ্তাই সড়কের শীল পাড়া থেকে তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক, শেখ পাড়া সড়ক এবং চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া সড়ক ও পূর্ব কচুখাইন থেকে মিয়া আলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়