শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক খালেক মন্ডল হুমকির প্রতিবাদে শনিবার (২২ নভেম্বর) ভূঞাপুর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও রেলি করা হয়।

বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইলের সখিপুর- বাসাইল আসনের সংসদর মনোনীত প্রার্থী আহমেদ আযম খান, ভূঞাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাভোকেট আলহাজ্ব আব্দুল খালেক মন্ডলের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেন।

তারই প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়ার সভাপতিত্বে ও নেতৃত্বে একটি রেলি মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্তিযোদ্ধা সংসদে সমাবেশ করে। মুক্তিযোদ্ধা খালেক মন্ডলকে হুমকি দেয়া এবং অপমান করা মানে সারা দেশের মুক্তিযুদ্ধাদের অপমান করা।

আমরা আহমেদ আযম খানের এই ঔদ্ধত্তপূর্ণ আচরণের তীব্রনিন্দা ও তাকে দল থেকে বহিষ্কারের দাবি করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী, আরফান আলী, মহির উদ্দিন, ফজলুর রহমান প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়