ভূঞাপুরে মুক্তি যোদ্ধার পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি, নিন্দার ঝড়
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তি যোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডলের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকিতে নিন্দার ঝড় বইছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সখীপুর-বাসাইল আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান ভূঞাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডলের পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক মন্ডলের প্রতি অশালীন আচরণ ও গালিগালাজ করেছেন সখিপুর-বাসাইল আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ঘটনার সময় তিনি বীর মুক্তিযোদ্ধার প্রতি চরম অবমাননাকর ভাষা ব্যবহার করেন এবং পিঠের চামড়া তুলে নেওয়ার মতো হুমকি প্রদান করেন।
বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নির্বাচনী এলাকায় রীতিমত ভাইরাল হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের বক্তব্য রেকর্ড পাঠানো হয়েছে। তবে আযম খান দাবি করেন, এটি আমার বক্তব্য নয় আমার নির্বাচনকে সামনে রেখে জনগণকে বিভ্রান্তি করার জন্য এআই দিয়ে এ বক্তব্য সাজানো হয়েছে।
আব্দুল খালেক মন্ডল বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করবার জন্য এটি করেছেন। আব্দুল খালেক মন্ডল বলেন, তার বক্তব্য ও হুমকিতে আমি ভয় পাইনি। তবে মর্মাহত হয়েছি। কিছু বলার ভাষা পাচ্ছি না।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।