শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে দাম্পত্য কলহে যুবকের আত্মহত্যা 

পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় শুক্রবার রাতে দাম্পত্য কলহের জেরে নাজমুল হাসান(৩০) নামে এক যুবক ঘড়ের আড়ার সাথে গলায় রশি পেচিঁয়ে আতœহত্যা করেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত ওই যুবক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া দয়াকান্দি গ্রামের মিন্টু মিয়ার ছেলে। সে বিশ্বাসপাড়া এলাকার লাল মিয়া ও বাহার উদ্দিনের বাড়ির কেয়ারটেকার ছিলো।

পুলিশ সূত্র জানায় দীর্ঘদিন যাবত স্ত্রীর ও তার শশুর বাড়ির লোকজনের সাথে দন্ধ চলে আসছিলো। এর জেরেই শুক্রবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে জগড়া হয়। এদিকে রাতের সাড়ে আটটার দিকে বাড়ি ফাকা থাকায় ঘরের দরজা বন্ধ করে গলায় রশি পেচিয়ে আতœহত্যার চেষ্টা করে।

এসময় পাশের বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানায় যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়