শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে  ডেসওয়া আলফাডাঙ্গা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত 

আলমগীর কবির, ফরিদপুর  প্রতিনিধি: ডিফেন্স এক্স-সোলজারসওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন(ডেসওয়া) ট্রাস্ট ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ (২১ নভেম্বর) শুক্রবার  সকাল ১০টায় উপজেলার কালিবাবু রোডের বাবুল ভূঁইয়ার বাড়ির আঙ্গিনায় উক্ত সংগঠনের সভাপতি সিনিয়ার ওয়ারেন্ট অফিসার বাবুল ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা কাজী সামচুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ওয়াকিল উদ্দিন।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সার্জেন্ট মোঃ সাহেব আলী মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মনোয়ার মিয়া ও কর্পোরাল  কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কর্পোরাল মোঃ শাহারিয়ার হোসেন, সৈনিক মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিস্তারিত বিষয় আলাপ আলোচনা শেষে আগামী দিনে তাদের সংগঠন কে আরও গতিশীল করতে ও সকলে মিলেমিশে একে অপরের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়