কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় হেলপার নিহত, আহত-৪
পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বাজার এলাকায় বুধবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উড়াল সেতুতে ট্রাক ও বাস সংর্ঘষে বাসের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ বাসের ৪ যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ ও গাড়িটি উদ্ধার করেছে নাওজোর হাইওয়ে পুলিশ।
নিহত হেলপার হলো গাইবান্ধা সদর উপজেলার শাপলা পাড়া গ্রামের তছলিম উদ্দিন সরকারের ছেলে আরিফুল ইসলাম(২৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়াল সেতুর উপর দাড়িয়ে থাকা একটি ট্রাকে চন্দ্রাগামী যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়। এসময় নারীসহ বাসের ৪ যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় দাড়িয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
খবর পয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ ও গাড়িটি সরিয়ে নিলে বেলা দেড়টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়। নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম জানায় লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।