রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জনান, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে সজনাই গ্রামের সাধু সরদার ও তার তিন ছেলে—আল আমিন সরদার, আরিফ সরদার ও সালাম সরদারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত আল আমিন সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের মাথা গোঁজার জায়গা পর্যন্ত নেই। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

” চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়