মোটরসাইকেল দুর্ঘটনায় তাড়াশ পৌর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গুরুতর আহত
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় করিম বক্সো (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত করিম বক্সো তাড়াশ পৌর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও পৌর শহরের দক্ষিণ পাড়ার শামসুল শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে করিম বক্সো দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে করিম বক্সোর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।