রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মানিকগঞ্জে চুরির অভিযোগে নারীসহ ৫ কথিত সাংবাদিক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ ২৫০ বিছানার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস থেকে টাকা ভর্তি ব্যাগ চুরির অভিযোগে পাঁচ কথিত সাংবাদিককে আটক করেছে সদর থানা পুলিশ।

আটকরা হলেন—দৈনিক ঢাকা পত্রিকা-এর স্টাফ করেসপন্ডেন্ট খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, রাজধানী টিভি-এর স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ, দৈনিক বিজনেস ফাইল-এর প্রতিনিধি বজলুর রহমান, গ্লোবাল ন্যাশন পত্রিকার প্রতিনিধি শামীম হোসেন ও সাইফুল ইসলাম।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত আরও চারজনকে খুঁজছে পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে আটক পাঁচজনসহ মোট নয়জন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষে প্রবেশ করেন। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কিছুক্ষণ কথা বলেন। পরে বের হওয়ার সময় তাদের একজন তত্ত্বাবধায়কের ব্যাগটি নিয়ে চলে যান।

ওই ব্যাগে প্রায় ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ছিল। অভিযোগে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা শার্ট পরা শামীম হোসেন ব্যাগটি কাঁধে নিয়ে অফিস ত্যাগ করছেন।

ডা. বাহাউদ্দিন বলেন, “প্রথমে তারা সাংবাদিক পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড দেন। পরে ফোনে যোগাযোগ করলে তারা জানান, ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে আছে, লোক পাঠিয়ে নিতে পারেন। কিন্তু সেখানে গিয়ে কিছুই পাওয়া যায়নি।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, “এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  বাকিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়