সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৭

সংবাদের আলো ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে প্রবাসী বিএনপি নেতাসহ ৭ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোররাতে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এ অভিযান হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধায়কের নেতৃত্বে গভীর রাতে এই অভিযান হয়। এসময় আটক করা হয় সৌদি আরবের মক্কা নগরীর মেসফালাহ এলাকার বিএনপি সভাপতি হাজী এনামুল হক মোল্লাসহ ৬ জনকে।

উদ্ধার করা হয় পিস্তল ও বিভিন্ন সরঞ্জাম। পরে সকালে আটককৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়