সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ক্রীড়াঙ্গন থেকে বিএনপি’র প্রার্থী যারা

সংবাদের আলো ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীর তালিকায় দেশের ক্রীড়াঙ্গন থেকে ৪ জনের নাম ঘোষণা করলো বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ঘোষিত সম্ভাব্য তালিকায় তাদের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল হক। তিনি বর্তমানে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। খুলনা-৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক বিসিবি প্রেসিডেন্ট আলী আসগর লবি। ঢাকা-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এ ছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। সিসিডিএমের সাবেক ভাইস চেয়ারম্যান ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়