সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়াকে প্রার্থী করায় দিনাজপুরে আনন্দ র‍্যালি নেতাকর্মীদের

সংবাদের আলো ডেস্ক: দিনাজপুর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ র‍্যালি করেছে নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোর-এ শহীদ ময়দানে জড়ো হয় তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এরপর বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র‍্যালি বের হয়। 

এ সময়, খালেদা জিয়াকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। 

এর আগে, গতকাল রাতে মনোনয়ন ঘোষণার পরই দোয়া মাহফিল ও আনন্দ মিছিল বের করে বিএনপির তৃণমূল কর্মীরা। এছাড়াও গতকাল বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করার পরে দেশের নানা স্থানে আনন্দ মিছিল করেছে প্রার্থীদের সমর্থকেরা। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়