সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভেড়ামারায় উডমাট ইন্ডাস্ট্রিজে বেতন বঞ্চিত শ্রমিকদের মহাসড়ক অবরোধ।

এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ মাইলে অবস্থিত উডমাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পারটেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠান) পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে তাদের কার্যক্রম বন্ধ করে দেন। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা

গতকাল রবিবার সকালে ১০টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় শ্রমিকরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না। হঠাৎ করে কর্তৃপক্ষ আগাম কোনো নোটিশ প্রদান না করেই কারখানার কার্যক্রম বন্ধ করে দিলে তারা হতবাক হয়ে পড়েন। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, “আমাদের কয়েক মাসের বেতন বাকি রয়েছে। অথচ আমাদের সঙ্গে কোন কথা না বলে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পরিবার-পরিজন নিয়ে আমরা অনিশ্চয়তার

মধ্যে পড়েছি।”

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ শ্রমিকদের আশ্বস্ত করেছেন, তাদের দাবি গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধ এবং হঠাৎ কোম্পানি বন্ধ করে দেওয়ার কারণ ও ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়