নালিতাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মনজুরুল হক, নালিতবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মশিউর রহমান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর রবি মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় ৩৪৪০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে।
এর মধ্যে- ৩২০০ জন কৃষক প্রতি জন ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২০০ জন কৃষক প্রতি জন ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার , ৩০ জন কৃষক প্রতি জন ১ কেজি শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১০ জন কৃষক প্রতি জন ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার পাবেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।