চিলমারীতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায় সংবর্ধনা
কুড়িগ্রাম প্রতিনিধি: দেশ ও জনগণের সেবায় দীর্ঘ ২৯ বছর কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন চিলমারী মডেল থানার পুলিশ কনস্টেবল মোঃ মোশারফ হোসেন। শনিবার বিকেলে থানা চত্বরে এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়।কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ রানা।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি মোঃ আশরাফুল ইসলাম, সেকেন্ড অফিসার ইয়াছিন আলী, এসআই মোঃ আসাদুজ্জামান, এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই রুস্তম আলী, সবুজ মিয়া ও কনস্টেবল মাসুদ।অনুষ্ঠান শেষে চিলমারী মডেল থানার পক্ষ থেকে মোঃ মোশারফ হোসেনকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
পরবর্তীতে সাজানো গাড়িতে করে তাকে নিজ বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয়।সহকর্মীদের ভালোবাসা ও সম্মানে বিদায় পেয়ে আবেগাপ্লুত হন অবসরপ্রাপ্ত এই পুলিশ সদস্য। তিনি বলেন, “চাকুরিজীবনের শেষে এমন আয়োজন আমার জীবনে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।”চাকরি শেষে একজন কনস্টেবলকে এমন রাজকীয় বিদায় চিলমারী ও আশপাশের এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।