সীতাকুন্ডে বর্ণাঢ্য আায়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
এ জেড ভূঁইয়া (রাজু) সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ”সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালীত্তোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১নভেম্বর) সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।পরে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সীতাকুণ্ড উপজেলা সমবায় অফিসার মন্জুমান আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আবদুল্লাহ আল মামুন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ,উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মোতাছিম বিল্লাহ ৷
এভারব্রাইট ফাউন্ডেশন মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাধারণ সম্পাদক তপন মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সীতাকুন্ড ইউসিসিএ লিঃ এর সভাপতি ইউসুফ নিজামী,নিরাপদ জাহাজভাঙ্গা শিল্প শ্রমিক সমবায় সমিতির সম্পাদক মোঃ মহি উদ্দিন,সীতাকুণ্ড শিপ ব্রেকিং অয়েল ব্যবসায়ী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নুর নবী,সীতাকুন্ড ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতির সদস্য মোঃ সেলিম উদ্দিন,কাঠগড় রাজা আম্বিয়ার ঢালা কৃষিপণ্য উৎপাদনকারী ও ফলজ বাগান সমবায় সমিতির সদস্য মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়া ও সহস্রধারা পানি ব্যবস্হাপনা সমিতির মোঃ নুর মোস্তফা প্রমূখ।
এছাড়াও সীতাকুন্ড উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সৈয়দ মোঃ নাজমুল হাসান,সহকারী পরিদর্শক আকলাখ উল আজিম উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
‘বর্তমান সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে।কৃষি,মৎস্য, পশুপালন,সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতির অবদান অনেক।তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সমবায়কেও এগিয়ে নিয়ে যেতে হবে।এখানে থাকবে না কোন বৈষম্য।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।