,

শিরোনাম

বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: রিজভী

সংবাদের আলো ডেস্ক: বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং তাতে যুক্ত হয়েছে কয়েকটি ইসলামিক দল। এ কারণে তারা মিডফোর্ডের সামনের ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, রাষ্ট্রের ভেতর ও বাইরে থেকে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে।

তিনি বলেন, ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম মামলায় নেই, তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, তারা যেন সত্য তথ্য উদঘাটন করে।

প্রশ্ন রেখে রিজভী বলেন, এ ঘটনা দুই দিন পরে ভাইরাল হলো কেন? নিশ্চয়ই রাষ্ট্রের গভীর থেকে দেশে ও আন্তর্জাতিক কোনো শক্তি এর সঙ্গে জড়িত‌।

বিএনপি একটি বৃহৎ পরিবার উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় অনেকে দলের নাম ভাঙিয়ে অপকর্মের চেষ্টা করছে। তবে এসব জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়