শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মেডিকেল, ইঞ্জিনিয়ার ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: উত্তর চট্টগ্রামের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের গত ২২ জুন রোজ রবিবার সকালে ২০২৫ সালের এইসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান এবং মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ার ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫৭ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম অনুষ্ঠান শুরু হয়।

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক মো. শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের স্বনামধন্য অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের দাতা সদস্য ও ক্লিফটন গ্রুপের পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, “আগামী দিনে শুধু শিক্ষা না ভালো ফলাফল অর্জনে বিশেষ অবদান রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। ভালো ফলাফল অর্জনের মধ্যদিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

”  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য গিয়াস উদ্দিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুন নাহার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিমুল কান্তি ভৌমিক, আইসিটি বিভাগের প্রভাষক আল মাহমুদ শাকিল।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আইরিন সুলতানা। নিজেদের সফলতার গল্প শুনিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের চান্সপ্রাপ্ত কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী আবু তাহেরের মেয়ে বিবি হাজেরা।

এছাড়া সফলতার গল্প শুনিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ফারিহা আক্তার রিফা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত তাসফিহা নাজনীন। এই বছর কলেজ থেকে ৩৫৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫৭ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তার মধ্যে তিনজন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ও একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চান্স পেয়েছে। ক্রেস্ট প্রদান শেষে সবাই একসাথে একই ফ্রেমে ফটোসেশনে অংশ নেন। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পড়ালেখায় মনোনিবেশের জন্য প্রতি পরীক্ষার ফলাফলের পর কলেজ থেকে পুরস্কারের ব্যবস্থা করা হয়।

তারি ধারাবাহিকতায় একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষায় প্রতি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন বলেন, “প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রতিবছর এই সাফল্যের পেছনে একদল দক্ষ, অভিজ্ঞ ও কর্মঠ শিক্ষক টিম কাজ করছে। এ সুন্দর আয়োজনের সাথে যারা সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান।

এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন।” সর্বশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ মিয়া।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়