শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনগণের মাঝে হাবিব হাসান

নিজস্ব প্রতিবেদক: চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ ঢাকার জনগণ। এই তাপদাহে ঢাকার পথচারী, রিক্সা শ্রমিক ও খেটে খাওয়া শ্রমজীবি মানুষের পাশে স্বস্তি দিতে আজ রবিবার (২৮শে এপ্রিল ২০২৪), উত্তরায় লতিফ এম্পোরিয়ামের সামনের আশে পাশের এলাকায় সকাল ১১.০০ টা হতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, ঢাকার চলমান এই তাপদাহে আমাদের সকলকে নিজের ও নিজের পরিবারের প্রতি যত্নবান ও স্বাস্হ্যবিধি মেনে সকলকে বাইরে বের হতে আহ্বান করেন।

এই তাপদাহে আমার পাশাপাশি আপনারাও ঢাকার বিভিন্ন প্রান্তে খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক ও শ্রমজীবি মানুষের পাশে থাকতে বলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়