,

শিরোনাম

চালুর পর নওগাঁয় আবারো বন্ধ সকল রুটে বাস চলাচল  

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দুই দিন বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছিল বাস চলাচল। তবে একদিন না যেতেই আবারও বন্ধ হয়ে যায় বাস চলাচল। আজ সকাল থেকে আবারও নওগাঁর সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। 

শ্রমিকরা বলছেন, গত শনিবার নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে 

এক বাস চালাক ও সুপারভাইজারকে মারধর করে সিএনজি চালকরা। এই ঘটনার বিচারের দাবিতে ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিকরা।

এরপর বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কয়েকদফা আলোচনার পর গতকাল সকাল থেকে জেলার সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। তবে গতকাল নওগাঁর বদলগাছীতে আবারও এক বাস চালককে মারধর করে সিএনজি  চালকরা। এমন অভিযোগে সকাল থেকে আবারও বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এদিকে চরম বিপাকে  পড়েছে সাধারণ যাত্রীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়