,

শিরোনাম

কামারখন্দের জামতৈল রেল স্টেশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে ষ্টেশনে ঢাকা কমলাপুর স্টেশনে ককটেল বিষ্ফোরণ, ট্রেনে আগুন ও রাজশাহী রেল ষ্টেশনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল এগারোটায় জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা কমলাপুর স্টেশনে ককটেল বিষ্ফোরণ, ট্রেনে আগুন ও রাজশাহী রেল ষ্টেশনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তা বাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সিরাজগঞ্জ বাজার শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময়ে বক্তরা বলেন, ”আমাদের রাজশাহী ষ্টেশনে ও কমলাপুর স্টেশনে যে বর্বর হামলা ও রেলে আগুন সংযোগ দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আমরা রেল পরিবার একত্রিত হয়েছি। আমাদের রেল পরিবারে যেন কেউ ক্ষতি করতে না পারে সবাই সজাগ থাকবো। আমরা সবাই ঐক্য বন্ধ থেকে তার প্রতিহত করবো এবং আমাদের সাথে প্রশাসনকে কঠোর ভাবে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”  যাত্রীর উদ্দেশ্য বলেন, “আপনারা বাস, সিএনজিতে উঠেন টিকেট কাটেন আরা ট্রেনে উঠলে জমিদারী দেখান তা হবে না। আপনারা ট্রেনে ভ্রমণ করবেন টিকেট কাটবেন। টিকেট না কেটে ট্রেনে ভ্রমন করবেন না, আর টিটি মশায় টিকেট চাইলে টিটির উপর হামলা করবেন তা চলবে না। কারণ টিটিদের রাখাই হয়েছে টিকেট চেকিং করার জন্য।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সিরাজগঞ্জ শাখার সভাপতি মো. সোহানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলী, রেল পরিবারের সভাপতি আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ বাজার শাখার এসএসএই ওয়ে আহসানুর রহমান, জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবু হান্নান, বাংলাদেশ রেলওয়ে সাবেক মাস্টার মো. গোলাম হোসেন মিয়া, মহিলা সম্পাদিকা এলিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি গোলাম ছাকলাইন চঞ্চল, ইউনিয়ন, রেল কর্মচারীর কার্যকরী সভাপতি মো. আনোয়ার হোসেন, শ্রমিক সদস্য আশরাফুল ইসলামসহ প্রমূখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়