ভূঞাপুরে নেশার টাকার জন্য ৪ সন্তানের জনকের আত্মহত্যা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা যোগার করতে না পেরে ৪ সন্তানের জনক ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, গোপালপুর উপজেলার দক্ষিণ মান্দিয়া গ্রামে শাহজাহান আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) ভূঞাপুর উপজেলা রসুনা গ্রামে ভাড়া বাসায় থেকে রাজ মিস্ত্রির কাজ করতো। সে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার পরে কোনো এক সময়ে আম গাছের ডালে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে বলে তার পরিবারের দাবি। তার ভাই উজ্জ্বল জানায়, আমার ভাই মানসিক রোগের আক্রান্ত ছিলো। তবে স্থানীয়রা জানান, নজরুল নেশা করতো, হয়তো নেশার টাকা যোগার না করতে পেরে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে কেউ বাদী হয়নি বিধায় লাশ ময়না তদন্তে নেয়া হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত। জেলা পুলিশ সুপারের সিদ্ধান্তের অপেক্ষায় লাশ থানায় রাখা হয়েছে। তবে এ ব্যাপারে ভূঞাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
উপ পরিদর্শক নূরুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় তারা জেলা প্রশাসক বরাবর পোস্ট মর্ডেম না করার আবেদন করায় লাশ থানায় রাখা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, জেলা প্রশাসকের সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্হা নেয়া হবে, তবে আমাদের তদন্ত অব্যাহত আছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।